ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘুড়ি উড়াতে গিয়ে, উড়ে গেল প্রাণপাখি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 May, 2020, 7:37 PM

ঘুড়ি উড়াতে গিয়ে, উড়ে গেল প্রাণপাখি

ঘুড়ি উড়াতে গিয়ে, উড়ে গেল প্রাণপাখি

রাজশাহী নগরীতে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন জাহিদ হোসেন (১৮) নামে এক যুবক। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান।

মৃত জাহিদ নগরীর শাহমখদুম থানার মুশরাইল এলাকার আকতার হোসেনের ছেলে।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৫টার দিকে ওই যুবককে রামেক হাসপাতালে নেন স্বজনরা। জরুরি বিভাগ থেকে তখনই তাকে ৩২ নম্বর ওয়ার্ডে পাঠনো হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে এসআই রফিকুল বলেন, বিকেলে বাসার ছাদে ঘুড়ি ওড়াচ্ছিলেন ওই যুবক। অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। টের পেয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেন স্বজনরা। এ ঘটনায় আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status