ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনুদান ও আর্থিক সহায়তা দেওয়া যাবে ‘একদেশে’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 15 May, 2020, 8:32 PM

অনুদান ও আর্থিক সহায়তা দেওয়া যাবে ‘একদেশে’

অনুদান ও আর্থিক সহায়তা দেওয়া যাবে ‘একদেশে’

চালু হলো ডিজিটাল ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একদেশ’। করোনাভাইরাসের এই সংকটকালে আর্তমানবতার সেবায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান ও আর্থিক সহায়তা সংগ্রহের জন্য এই প্ল্যাটফর্ম চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শুক্রবার (১৫ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে একদেশ ডিজিটাল প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘একদেশ— একটি সেতু। এটি দাতা ও গ্রহীতার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। দুর্ভিক্ষ খাদ্যের অভাবে হয় না, হয় সুষ্ঠু বণ্টনের অভাবে। সারাদেশের মানুষের জাকাত এবং আর্থিক অনুদানের এই সেতুবন্ধন তৈরির মাধ্যমে সুষ্ঠু বণ্টনের পথে এগিয়ে যাবো আমরা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনুদান দেওয়া যাবে।‌’

পলক বলেন, ‘এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যেকে তার জাকাত বা অনুদান ঠিক যেখানে দিতে চান সেখানেই দিতে পারবেন।’ এই সেতুবন্ধনকে করোনা পরবর্তীতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রেও কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
অনুদান ও আর্থিক সহায়তা দেওয়া যাবে ‘একদেশে’

অনুদান ও আর্থিক সহায়তা দেওয়া যাবে ‘একদেশে’



জাকাত কিংবা আর্থিক অনুদান দিতে একদেশ ওয়েবসাইটে https://ekdesh.ekpay.gov.bd/ প্রবেশ করতে হবে বা একদেশ অ্যাপের মাধ্যমেও দেওয়া যাবে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, ইসলামিক ফাউন্ডেশন, ব্র্যাক, বিদ্যানন্দ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, সিআরপি, সাজেদা ফাউন্ডেশন এই অনুদান গ্রহীতা হিসেবে যুক্ত হয়েছে।

ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা মোবাইল পেমেন্ট বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে জাকাত কিংবা অনুদান দেওয়ার এই প্ল্যাটফর্ম তৈরি করেছে এটুআই। ব্যাংক এশিয়ার সহযোগিতায় সুইফট কোডের মাধ্যমেও জাতীয় পেমেন্ট গেটওয়ে ‘একপে’র মাধ্যমেও অনুদান দেওয়া যাবে।

সংবাদ সম্মেলনে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, এটুআই’র পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী,এটুআই প্রকল্প পরিচালক মো. আব্দুল মান্নান প্রমুখ সংযুক্ত ছিলেন।
অনুদান ও আর্থিক সহায়তা দেওয়া যাবে ‘একদেশে’

অনুদান ও আর্থিক সহায়তা দেওয়া যাবে ‘একদেশে’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status