ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনায় ফোন বা এসএমএস করলেই পৌছে যাবে ত্রাণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 15 May, 2020, 3:29 PM

খুলনায় ফোন বা এসএমএস করলেই পৌছে যাবে ত্রাণ

খুলনায় ফোন বা এসএমএস করলেই পৌছে যাবে ত্রাণ

খুলনায় ত্রাণ বিতরণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। চালু করা হয়েছে ‘ডোর টু ডোর’ নামের কার্যক্রম। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শোভা পাচ্ছে পাঁচটি নম্বর। সেই নম্বরে এসএমএস পাঠালেই পৌঁছে যাচ্ছে চাল, ডালসহ নিত্যপণ্য। প্রশাসনের এমন উদ্যোগে খুশি হতদরিদ্ররা।

সংকোচে যারা হাত পাততে পারেন না তারা এসএমএস বা ফোন করলেই মিলবে খাদ্য সহায়তা। করোনা ছুটিতে কর্মহীন পরিবারের মাঝে খাবার পৌঁছে দিতে কাজ করছে খুলনা জেলা প্রশাসন। চাহিদামাফিক কীভাবে সহায়তা পৌঁছে দেয়া যায় তার তদারকিতে স্বেচ্ছাসেবীদের সাথে আছেন প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উচ্চবিত্ত আর সমাজের দায়িত্বশীল মানুষদের ‘ডোর টু ডোর’ কার্যক্রমে অন্তভুক্ত হওয়ার আহবান জেলা প্রশাসকের।

নিম্ন মধ্যবিত্ত ছাড়াও সমাজের স্বল্প আয়ের মানুষ ও নিম্নবিত্তদের জন্য খাদ্য সহায়তা বহাল রেখেছে খুলনা জেলা প্রশাসন।
খুলনায় ফোন বা এসএমএস করলেই পৌছে যাবে ত্রাণ

খুলনায় ফোন বা এসএমএস করলেই পৌছে যাবে ত্রাণ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status