ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থী পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 7:44 PM

আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থী পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থী পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

সিরাজগঞ্জ, রাজশাহী ও টাঙ্গাইল জেলার আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থী পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান। শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

২০১৯ সালের ৯ এপ্রিল পাবনা জেলার শহীদ এ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে আত্মসমর্পণকারী ৬৭ জন চরমপন্থী দলের সদস্যদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান হিসেবে নগদ ৫০ হাজার করে টাকা প্রদান করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জ জেলার ৬১, রাজশাহীর ৫ ও টাঙ্গাইলের ১ জন রয়েছেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে অনুদান বিতরণ অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম বিপিএম। এতে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ ও চরমপন্থী দলনেতা আবু তালেব শেখ নবী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status