ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনা চিকিৎসায় ব্যাপক কাজে দিচ্ছে আরেক ওষুধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 4:42 PM

করোনা চিকিৎসায় ব্যাপক কাজে দিচ্ছে আরেক ওষুধ

করোনা চিকিৎসায় ব্যাপক কাজে দিচ্ছে আরেক ওষুধ

দিনরাত এক করে গবেষণাগারে খোঁজ চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিনের। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ভারত মিলিয়ে কমপক্ষে ৮০টি গবেষণাগারে স্বতন্ত্রভাবে চলছে অনুসন্ধান।এদিকে, করোনাভাইরাস নিয়ে চলমান অচলাবস্থার আরেকটি ওষুধ ব্যাপক কাজ করছে বলে দাবি করেছে এর উৎপাদক প্রতিষ্ঠান। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার পরীক্ষামূলক ওষুধ লেরনলিমাব ব্যাপক কাজে দিচ্ছে বলে জানিয়েছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সাইটোডাইন কর্তৃপক্ষ।

এর আগে করোনার চিকিৎসায় জরুরি প্রয়োজনে ‘রেমডেসিভির’ ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। দেশটিতে এর আগে ওষুধটি পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফল পাওয়া গেছে।


শনিবার (০২ মে) প্রেসিডেন্ট ট্রাম্প ওষুধ তৈরি প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ও’ডেকে সঙ্গে নিয়ে এই ঘোষণা দেন। নিউইয়র্ক পোস্টের এক খবরে এই তথ্য দেয়া হয়েছে।

এক বিবৃতিতে সাইটোডাইন জানায়, যুক্তরাষ্ট্রের খাবার ও ওষুধ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে লেরনলিমাব পরীক্ষা করে দেখা গেছে- বেশিরভাগ রোগীই উল্লেখযোগ্যহারে সেরে উঠেছেন।

কভিড -১৯ যখন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে পাল্লা দিয়ে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে; এই ওষুধটি সাইটোকাইন ঝড় কাটিয়ে উঠতে শরীরের উিমিউন সিস্টেমকে সাহায্য করছে। এইচআইভি এইডস ও স্তন ক্যান্সারের চিকিৎসায় মূলত লেরনলিমাব ব্যবহার করা হয়। তবে করোনা চিকিৎসায় এটি কাজে দিচ্ছে।

ইতোমধ্যে এফডিএর তত্ত্বাবধানে ৪৯ জন রোগীকে লেরনলিমাব দেয়া হয়। তার মধ্যে ১১ জন করোনা রোগীই নিউইয়র্ক হাসপাতালের।

যাদের ওপর এই পরীক্ষা চালানো হয়েছে তাদের সবাই নিবিড় পরিচর্যাকেন্দ্রের গুরুতর রোগী। সাত জন অঙ্গ পরিবর্তন করা রোগী এবং ১০ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অতীতে ডায়লালিসিস করে নিয়েছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status