ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনামুক্ত উহানকে ডব্লিউএইচওর অভিনন্দন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 4:37 PM

করোনামুক্ত উহানকে ডব্লিউএইচওর অভিনন্দন

করোনামুক্ত উহানকে ডব্লিউএইচওর অভিনন্দন

গেল ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এই ভাইরাস চীন থেকে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী ভাইরাসটির দাপট এখনো না কমলেও উৎপত্তিস্থলে এটি নির্মূল হয়েছে। করোনায় গুরুতর আক্রান্ত কেউ নেই উহানে। এই সাফল্যে শহরটিকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গত জানুয়ারিতে লকডাউন করা হয় উহান, প্রত্যাহার হয় এপ্রিলে। এই কয়েক মাসে কঠোর সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার সুফল পায় শহরটি। ডব্লিউএইচও’র জরুরি স্বাস্থ্য কর্মসূচির টেকনিক্যাল প্রধান ড. মারিয়া ফন কারখোভ বলেছেন, উহানে গুরুতর আক্রান্ত আর কেউ নেই, খবরটা শুনে দারুণ লাগছে। মহামারির শুরুতে ওই শহরের সবচেয়ে ক্ষতি হয়েছিল। প্রশংসা ছাড়া আর কিছুই বলার নেই। উহানের মানুষদের অক্লান্ত প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই।

জরুরি পদক্ষেপ মেনে যারা ঘরে থেকেছেন তাদের প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেছেন, আপনাদের জানাই অভিনন্দন। আপনাদের কর্মকান্ড ও অঙ্গীকারের জন্য ধন্যবাদ জানাই। বিশ্বকে দেখিয়ে দিলেন কী করতে পারেন আপনারা এবং তা আমাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য কৃতজ্ঞতা।

শনিবার একদিনে চীনে কেবল একজনের করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। টানা চারদিন হলো দেশটিতে কেউ মারা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status