ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
রাণীনগরে পুলিশ কর্মকর্তা আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 3:03 PM

রাণীনগরে পুলিশ কর্মকর্তা আটক

রাণীনগরে পুলিশ কর্মকর্তা আটক

পুলিশের কর্মকর্তা সেজে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগে নওগাঁর রাণীনগরে আকমল হোসেন মামুন নামে এক ভূয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে থানা পুলিশ। তার কাছ থেকে প্রচারণার কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন ও একাধিক সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে রাণীনগর উপজেলার সদর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আকমল হোসেন মামুন সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চরকাঠালিয়া গ্রামের ইউছুব আলীর ছেলে। চার জেলার বাসিন্দা বলে দাবি করেছেন তিনি।

নওগাঁ সদরের চন্ডিপুর এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করেন আকমল হোসেন মামুন। রাণীনগর বাজারের বটতলী এলাকায় কাপড়ের দোকান করেন তিনি।

রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক জানান, রাণীনগরে থেকে দেশের বিভিন্ন স্থানে পুলিশের বড় কর্তা সেজে আকমল হোসেন মামনু দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দেশের বিভিন্ন থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status