ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
পাঁচ দিনের ফুটেজ দেখে ধর্ষক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2020, 2:59 PM

পাঁচ দিনের ফুটেজ দেখে ধর্ষক গ্রেফতার

পাঁচ দিনের ফুটেজ দেখে ধর্ষক গ্রেফতার

রাজধানীর শ্যামপুরে চাঞ্চল্যকর শিশু (৬) ধর্ষণ মামলার পলাতক আসামি টুটুলকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

ডিএমপির শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৬টি সিসি ক্যামেরার ৫দিনের ভিডিও ফুটেজ পূঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে গ্রেফতার করা হয় শিশু ধর্ষণ মামলার আসামি টুটুলকে।

কদমতলী থানার মুরাদপুর এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে বলে জানান তিনি।

গত মাসের ২৫ এপ্রিল শিশুটি ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয় টুটুলকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status