ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
খুলে দেওয়া হয়েছে চীনের বিখ্যাত দর্শনীয় স্থান ইয়েলো ক্রেন টাওয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 2:52 PM

খুলে দেওয়া হয়েছে চীনের বিখ্যাত দর্শনীয় স্থান ইয়েলো ক্রেন টাওয়ার

খুলে দেওয়া হয়েছে চীনের বিখ্যাত দর্শনীয় স্থান ইয়েলো ক্রেন টাওয়ার

করোনার প্রভাব কাটিয়ে উঠে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে চীনের পরিস্থিতি। করোনার উৎপত্তিস্থল উহানের মানুষ শঙ্কা কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনযাপন শুরু করছে। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে উহানে অবস্থিত চীনের অন্যতম দর্শনীয় স্থান দ্যা ইয়েলো ক্রেন টাওয়ার।

স্বাভাবিক সময়ে সকাল ৮ টা ৩০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে পার্কটি। প্রতিদিন কমপক্ষে সাড়ে পাঁচ হাজারের মত দর্শনার্থী আসে অপূর্ব সুন্দর এই স্থাপনা দেখতে। সেক্ষেত্রে আগে থেকেই টিকিট অনলাইনে বুক করে রাখতে হয়। তবে এখনকার সময়ে সব দর্শনার্থীদের শরীরে তাপমাত্রা পরীক্ষার পর গ্রিন কার্ড পেলেই তারা প্রবেশের অনুমতি পাবে।

এরই মধ্যে ১২ টি বিখ্যাত স্থাপনা সহ হুবেই প্রদেশের ২৬৬ টি ট্যুরিস্ট স্পট খুলে দেওয়া হয়েছে। অনেক পার্কেই এখন রয়েছে দর্শনার্থীদের আনাগোনা।  শরীরের তাপমাত্রা এবং স্বাস্থ্য বিষয়ক অন্যান্য পরীক্ষা করে দর্শনার্থীদের প্রবেশ করানো হচ্ছে। পার্কের ভিতরে দূরত্ব বজায় রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়টি সবসময় গুরুত্ব দিচ্ছে কতৃপক্ষ।  পুরো পার্কে  কয়জন মানুষ ধরতে পারে সে বিষয়ে তদারকি করছে তারা। এক্ষেত্রে করোনার কারণে পৃথিবীর যেসব থিম পার্ক বন্ধ রয়েছে তারাও পরবর্তীতে একই নিয়ম অনুসরণ করতে পারবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status