ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বিশ্বের ৪৩ দেশে ফ্রি করোনার ওষুধ পাঠাচ্ছে জাপান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 1:53 PM

বিশ্বের ৪৩ দেশে ফ্রি করোনার ওষুধ পাঠাচ্ছে জাপান

বিশ্বের ৪৩ দেশে ফ্রি করোনার ওষুধ পাঠাচ্ছে জাপান

করোনাভাইরাস মোকাবেলার জন্য বিনা পয়সায় ৪৩টি দেশে অ্যাভিগন ওষুধ (যা ফেভিপিরাভির নামে পরিচিত) পাঠানো হবে বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোসিমিতসু মোতেগি।

ছয় বছর আগে ফেভিপিরাভির নামক ওষুধটি তৈরি করা হয়। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তার পরেও ওষুধটি সেভাবে ব্যবহার হয়নি।

তবে সম্প্রতি চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় জানায়, অ্যাভিগন ওষুধটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর প্রয়োগের ফলে ইতিবাচক ফল পাওয়া গেছে। গুরুতর অবস্থায় থাকা রোগীরাও দ্রুত সেরে উঠেছেন ফেভিপিরাভির সেবনের ফলে।

চীনের চিকিৎসকরাই আবিষ্কার করেন, অ্যাভিগনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সেরে ওঠার বিষয়টি।

এরপর মার্চে ৮০ জন করোনা আক্রান্তের ওপর ওষুধটির পরীক্ষা শুরু হয় জাপানে। অ্যাভিগন ব্যবহারের পর ওইসব রোগীদের শরীরে এখন আর করোনাভাইরাসের উপসর্গ নেই।

জানা গেছে, জাপানে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২০ লাখ রোগীকে চিকিৎসা দেওয়ার মতো অ্যাভিগন প্রস্তুত রয়েছে। সূত্র: নিউজ ডট এএম

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status