ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
করোনায় প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 12:20 PM

করোনায় প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য

করোনায় প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য। তিনি সাব ইন্সপেক্টর (এসআই) সুলতানুল আরেফিন (৪৪)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন তিনি । আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এ পুলিশ সদস্য।

সুলতান আরেফিনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু ঘটে।

তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়।  স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র সন্তান রেখে গেছেন তিনি। পুলিশের ব্যবস্থাপনায় লাশ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৫ সদস্য করোনায় মারা গেলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status