ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ঘুমন্ত ছেলেকে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, সাথে ভিডিও ধারণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2020, 11:38 AM

ঘুমন্ত ছেলেকে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, সাথে ভিডিও ধারণ

ঘুমন্ত ছেলেকে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, সাথে ভিডিও ধারণ

টাঙ্গাইলের কালিহাতিতে ৫বছর বয়সী ছেলেকে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়ানোর অভিযোগ পাওয়া উঠেছে। এব্যাপারে নির্যাতিতা গৃহবধূ শুক্রবার( ১ মে) রাতে থানায় এসে অভিযোগ করায় রাতেই অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার পর অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করেছে কালিহাতি থানা পুলিশ। সে উপজেলার হাসড়া গ্রামের রবি মিয়ার ছেলে। এজাহার সূত্রে জানাযায়, নির্যাতিতার স্বামী দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকায় কালিহাতি উপজেলার হাসড়া গ্রামের প্রতিবেশী রবি মিয়ার ছেলে মান্নান প্রতিনিয়তই তাকে উত্ত্যক্ত করে আসছিলো। ইতিপূর্বে অভিযুক্ত মান্নানের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করলেও তারা তাকে থামাতে পারেনি।

গত এক মাস পূর্বে প্রতিবেশী মান্নান সন্ধ্যার পরে নির্যাতিতার বাড়িতে এসে নির্যাতিতার ৫বছর বয়সী ঘুমন্ত ছেলেকে জিম্মি করে কূপ্রস্তাব দেয় অন্যথায় ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে এবং এব্যাপারে কাউকে কিছু জানালে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।  

মান্নানের হুমকি ও সম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখলেও মান্নান ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী নির্যাতিতার।


এ ঘটনায় স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত মান্নানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করে জানিয়েছেন। তাজেক এমন শাস্তি দেয়া হোক যাতে এমন অপরাধ কেউ না করে।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল-মামুন জানান, ভুক্তভোগী নারী থানায় পর্ণগ্রাফি ও নারী ও শিশু ধর্ষণ আইনে মামলা করার পর অভিযুক্তকে আটক করেছি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status