ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সাংসদ শহীদুজ্জামান করোনায় আক্রান্ত, ন্যাম ভবন লকডাউন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 1:03 AM
সর্বশেষ আপডেট: Saturday, 2 May, 2020, 9:34 AM

সাংসদ শহীদুজ্জামান করোনায় আক্রান্ত, ন্যাম ভবন লকডাউন

সাংসদ শহীদুজ্জামান করোনায় আক্রান্ত, ন্যাম ভবন লকডাউন

নওগাঁ–২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকায় তাঁর জন্য বরাদ্দ দেওয়া ন্যাম ভবনের ফ্ল্যাটে আছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এই প্রথম কোনো সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।

শহীদুজ্জামান ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। আগের সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেছেন। এবার একটি সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ আতিকুল ইসলাম আতিক আজ শুক্রবার রাতে বলেন, গত পরশু (বুধবার) শহীদুজ্জামান সরকার জ্বরে আক্রান্ত হন। এরপর তিনি করোনা সন্দেহে পরীক্ষা করান। আজই রিপোর্ট এসেছে। সেখানে বলা হয়েছে, তিনি করোনা পজেটিভ।

৬৫ বছর বয়সী শহীদুজ্জামান এখন ন্যাম ভবনের নিজ ফ্ল্যাটে আইসোলেশনে আছেন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এই মুহুর্তে জ্বর ছাড়া শহীদুজ্জামানের অন্য কোনো উপসর্গ (কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট) নেই বলে জানিয়েছেন একজন সংসদ সদস্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status