ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
প্রথম সংসদ সদস্য করোনায় আক্রান্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 May, 2020, 10:36 PM
সর্বশেষ আপডেট: Saturday, 2 May, 2020, 9:37 AM

প্রথম সংসদ সদস্য করোনায় আক্রান্ত

প্রথম সংসদ সদস্য করোনায় আক্রান্ত

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের শিকার হয়েছেন বাংলাদেশের একজন সংসদ সদস্য। সংগত কারণেই তার নাম এখন প্রকাশ করা হচ্ছে না। তবে তিনি দেশের উত্তরাঞ্চলের একটি আসনের সংসদ সদস্য। তিনি দশম সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এই প্রথম বাংলাদেশের কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

জানা গেছে, ওই সংসদ সদস্য গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর সরকারি বাস ভবনে ওঠেন। ঢাকায় আসার পর শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ শুক্রবার বিকাল ৫টায় আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্ট জান যায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।

এদিকে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ওই সাংসদের বাসস্থানটি লকডাউন করে রাখা হতে পারে। উল্লেখ্য, আজ শুক্রবার পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৩৮ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জন হয়েছে। এর বিপরীতে ১৪ জন জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ১৭৪ জন সুস্থ হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status