ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আগামী সপ্তাহেই নিয়োগ পাচ্ছেন ২ হাজার ডাক্তার ও ৫ হাজার ৫৪ জন নার্স
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 May, 2020, 9:40 PM

আগামী সপ্তাহেই নিয়োগ পাচ্ছেন ২ হাজার ডাক্তার ও ৫ হাজার ৫৪ জন নার্স

আগামী সপ্তাহেই নিয়োগ পাচ্ছেন ২ হাজার ডাক্তার ও ৫ হাজার ৫৪ জন নার্স

করোনা সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে ২ হাজার ডাক্তার ও ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ প্রক্রিয়া শেষ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এসব ডাক্তার ও নার্স প্রথমে অস্থায়ীভাবে নিয়োগ পেলেও পরবর্তীতে তাদের স্থায়ী নিয়োগ দিবে সরকার। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এ তথ্য।

এ প্রসঙ্গে বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এই প্রতিবেদককে বলেন, নতুন ডাক্তার ও নার্স নিয়োগের বিষয়ে আমাদের প্রস্তাব সুপারিশ আকারে পাঠিয়ে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার পিএসসি ক্যাডার পদে ২ হাজার ডাক্তার (সহকারি সার্জন) ও পাঁচ হাজার ৫৪ জন নার্সের তালিকা পাঠিয়ে দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। এখন তারা সিদ্ধান্ত নিবে। তিনি আরো বলেন, ক্যাডার সার্ভিসে স্বাভাবিক যেভাবে নিয়োগ হয়, এক্ষেত্রেও তাই হবে। যে কোনো নিয়োগ প্রথমে অস্থায়ী হিসেবে যোগদান করার দুই বছর পর স্বাভাবিক প্রক্রিয়াতেই এসব ডাক্তার ও নার্সের নিয়োগ স্থায়ী করা হবে।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, আগামী সপ্তাহেই নতুন ডাক্তার, নার্সদের নিয়োগ পত্র দেয়া হবে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম জানান, নিয়োগের পর তাদের প্রশিক্ষণ দেয়া হবে। তাদের জন্য এখন ৮ থেকে ১০ দিন প্রশিক্ষণের একটি সিলেবাস তৈরির কাজ চলছে। তাছাড়া নিয়োগের পরপরই জরুরি ভিত্তিতে তাদের পদায়ন করা হবে।

পদায়নের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. হাবিবুর রহমান খান বলেন, তাদের করোনা চিকিৎসা দেয়ার জন্য একটা ফাউণ্ডেশন প্রশিক্ষণ দেয়া হবে। তবে নিয়োগের পর পরই তারা কাজ শুরু করতে পারবেন। এর মধ্যে প্রশিক্ষণও নিতে হবে। সারাদেশে ১১০টি করোনা চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া ডাক্তার ও নার্সদের এসব হাসপাতালে প্রয়োজন অনুযায়ী পদায়ন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status