ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
স্বর্ণকারদের মৃত্যু হয় অকালে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 April, 2020, 10:18 PM

স্বর্ণকারদের মৃত্যু হয় অকালে

স্বর্ণকারদের মৃত্যু হয় অকালে

বাংলাদেশের স্বর্ণকাররা মারা যান অকালে। তাদের গড় আয়ু মাত্র ৫৯ বছর। বাংলাদেশে রয়েছে ৩ লাখ স্বর্ণকার। এ পর্যন্ত ৫৫ শতাংশের মৃত্যুর প্রধান কারণ কার্ডিওভাস্কুলার রোগ। এর মধ্যে মধ্যে ইস্কেমিক হার্ট ডিজিজ ও স্ট্রোক অন্তর্ভুক্ত।

বাংলাদশের স্বর্ণকারদের মৃত্যর কারণ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ এ গবেষণা করে।

গবেষণায় বলা হয়েছে, স্বর্ণকারদের রোগের ইতিহাস গেটে দেখা গেছে, তাদের ৪৫ শতাংশ কার্ডিওভাস্কুলার রোগে ভুগছিলেন এবং ২০ শতাংশ আক্রান্ত ছিলেন ক্যান্সারে। অসংক্রামক রোগ বিবেচনায় নিলে দেখা যায় যে, মৃতদের ৬৫ শতাংশ উচ্চ রক্তচাপ, ৫০ শতাংশ ডায়াবেটিস, ৩৫ শতাংশ হৃদরোগ এবং ২০ শতাংশ কিডনী রোগে আক্রান্ত ছিলেন। ৭৫ শতাংশ স্বর্ণকারই দুই বা ততোধিক অসংক্রামক রোগে ভুগছিলেন। স্বর্ণকারদের জীবনধারণের অভ্যাস তাদের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুটা ধারণা দেয়। মৃত স্বর্ণকারদের ৭০ শতাংশ নিয়মিত ধূমপান ও ২০ শতাংশ ধোঁয়াহীন তামাক জাতীয় দ্রব্য সেবন করতেন। তাদের ৫০ শতাংশের নিয়মিত মদ্যপানের অভ্যাস ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status