ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
করোনার লক্ষণ পরীক্ষা না করে যেভাবে সুস্থ হলেন জে কে রাউলিং
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 April, 2020, 10:16 PM

করোনার লক্ষণ পরীক্ষা না করে যেভাবে সুস্থ হলেন জে কে রাউলিং

করোনার লক্ষণ পরীক্ষা না করে যেভাবে সুস্থ হলেন জে কে রাউলিং

বিখ্যাত সিরিজ হ্যারি পটারের লেখিকা জে কে রাউলিং করোনাভাইরাসের লক্ষণে দুই সপ্তাহ ভুগেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ।’ এক টুইটবার্তায় স্কটল্যান্ডের এডিনবার্গে বসবাসরত এ লেখিকা বলেন, ‘দুই সপ্তাহ আমি করোনাভাইরাসের লক্ষণে ভুগেছি কিন্তু পরীক্ষা করাইনি।

তিনি একটি লিংক শেয়ার করেছেন যাতে দেখিয়েছেন কিভাবে নিঃশ্বাস নেয়ার অনুশীলন করে সুস্থ হয়েছেন। তিনি লেখেন, ‘দয়া করে এটি দেখুন, কুইন্স হসপিটাল ব্যাখ্যা করেছে কিভাবে এটি অনুশীলন করলে শ্বাস-প্রশ্বাসগত সমস্যা থেকে আরোগ্য পাওয়া যায়। এ কৌশল আমার সুস্থতায় খুবই সহায়ক হয়েছে। আমি এখন পুরোপুরি সুস্থ।’

তিনি বলেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ, আপনাদের সঙ্গে সেই কৌশলই শেয়ার করলাম, যা আমার ডাক্তার আমাকে করার জন্য পরামর্শ দিয়েছেন, এর জন্য কোনো বাড়তি খরচ নেই, নেই ক্ষতিকর প্রভাবও। সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন।
সূত্র: মেইল অনলাইন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status