ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাফরুল আর নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 April, 2020, 8:46 PM

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাফরুল আর নেই

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাফরুল আর নেই

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জাফরুল হাসান আর নেই। সোমবার দুপুর ১২ টা ১০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নারাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু শ্রমিক নেতা জাফরুলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জাফরুল হাসান দীর্ঘদিন কিডনি ইনফেকশনসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত ১৩ মার্চ তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

জাফরুল হাসানের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গভীর শোক জানিয়েছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

জাফরুল হাসানের লাশ রাজধানীর শ্যামলীর বাসায় নেয়ার পর বাদ আসর সেখানে জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে নিজ জেলা ফরিদপুরে। সেখানে জানাজা শেষে আলিপুর কবরস্থানে দাফন করা হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status