ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কোন দেশে কতজন বাংলাদেশি মারা গেছেন করোনায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 April, 2020, 7:12 PM

কোন দেশে কতজন বাংলাদেশি মারা গেছেন করোনায়

কোন দেশে কতজন বাংলাদেশি মারা গেছেন করোনায়

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৮০ জনেরও বেশি প্রবাসী বা বাংলাদেশি বংশোদ্ভুত ব্যক্তির মৃত্যু হয়েছে। আর শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই মৃত বাংলাদেশির সংখ্যা ৬৩ জন ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রসহ করোনাভাইরাসে যেসব দেশে বাংলাদেশি মারা গেছেন সেটার একটা তালিকা করা হচ্ছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, সংখ্যাটা প্রতিদিন বাড়ছে।’

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন কমপক্ষে ৬৩ জন, যুক্তরাজ্যে মারা গেছেন ১১ জন, সৌদি আরবে ৫ জন, কাতারে ২ জন, ইতালিতে ২ জন, স্পেনে ১ জন আর গাম্বিয়ায় ১ জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এদিকে, করোনাভাইরাসে বাংলাদেশে আজ সোমবার পর্যন্ত ১২৩ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৫ জন। এছাড়া বাংলাদেশে ১৫টি জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরো তিনজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১২জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status