ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
অন্যকে বাঁচাতে করোনা রোগী দিলেন রক্তরস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 April, 2020, 7:03 PM

অন্যকে বাঁচাতে করোনা রোগী দিলেন রক্তরস

অন্যকে বাঁচাতে করোনা রোগী দিলেন রক্তরস

নিজে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। তারপর আবার ফিরে গেছেন হাসপাতালে। আবার নার্সরা তার দেহ থেকে রক্ত বের করে নেন। সিরিঞ্জে ভরে এক সিরিঞ্জ বা দুই সিরিঞ্জ নয়। পুরো রক্তের ব্যাগ ভরে। এই রক্ত থেকে রক্তরস বের করে নেয়া হবে। তা দিয়ে অন্য করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়া হবে। এভাবে রক্ত দিয়েছেন মালয়েশিয়ার যুবক রেজা হুজাইরি জয়নুদ্দিন (৪১)।

তার রক্তরস অন্য করোনা আক্রান্তের চিকিৎসায় ব্যবহার হতে পারে এটা শুনতে পেয়ে তিনি খোশদিলে রাজি হয়ে যান। জয়নুদ্দিন বলেন, আমি খুশিতে উদ্বেলিত। গর্বিত এ জন্য যে, আল্লাহ আমার অসুস্থতাকে কাটিয়ে অন্য আরেকজনের সেবা করার সুযোগ দিয়েছেন।

মালয়েশিয়ায় তিনিই প্রথম এভাবে রক্তদাতা। ডাক্তাররা তার রক্তরসকে শক্তিশালী, সুস্থ এবং উপযুক্ত মনে করেছেন। জয়নুদ্দিন বলেন, এক ঘন্টা ধরে ২রা এপ্রিল ন্যাশনাল ব্লাড ব্যাংক আমার দেহ থেকে সংগ্রহ করে রক্তরস। আমাকে যখন করোনা ভাইরাস আক্রান্ত করেছিল এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলাম, তখন চিকিৎসকদের কাছে অনেক প্রশ্ন করে তার উত্তর জানতে পেরেছি। শুনেছি, করোনা চিকিৎসায় রক্তরস একটি গুরুত্বপূর্ণ উপাদান। আর সেটা সদ্য করোনা থেকে মুক্তি পাওয়া কারো দেহের হলে সবচেয়ে ভাল হয়।
তিনি আরো বলেন, রক্তরস দান করার মতো উপযুক্ত সবাই নন। এক্ষেত্রে দাতাকে অবশ্যই সব রকম জটিল বা ক্রনিক রোগ থেকে মুক্ত থাকতে হয়। দীর্ঘ সময় ওষুধ সেবন করলে হবে না। তা ছাড়া তাকে থাকতে হবে পুরোপুরি সুস্থ। আমাকে স্ক্রিনিং করা হলো। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে, আমার রক্তরস সব ক্যাটেগরিতে উতরে যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status