ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দেশের ১৫ জেলায় দ্রুতভাবে ছড়িয়ে পড়ছে করোনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 April, 2020, 5:26 PM
সর্বশেষ আপডেট: Monday, 6 April, 2020, 5:36 PM

দেশের ১৫ জেলায় দ্রুতভাবে ছড়িয়ে পড়ছে করোনা

দেশের ১৫ জেলায় দ্রুতভাবে ছড়িয়ে পড়ছে করোনা

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে বাংলাদেশেও। ইতোমধ্যে দেশের ১৫ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। সারাদেশে ১২৩ জন ব্যক্তির শরীরে করোনা পাওয়া গেছে। শুধু ঢাকা মহানগরীতেই ৬৪ জন। আর পরের অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। সেখানে ২৩ জনের দেহে মিলেছে করোনা। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন এ তথ্য।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

ডা. আবুল কালাম বলেন, এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৪ হাজার ১১ জনের। গত ২৪ ঘণ্টায় ৪৬৮ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জন শনাক্ত হয়েছেন।

তিনি আরো বলেন, ১২৩ জনের মধ্যে এ মুহূর্তে আইইডিসিআরের কাছে তথ্য আছে ১২১ জনের। এর মধ্যে ঢাকায় ৬৪, নারায়ণগঞ্জে ২৩, মাদারীপুরে ১১, চট্টগ্রামে ২, কুমিল্লায় ১, গাইবান্ধায় ৫, চুয়াডাঙ্গায় ১, গাজীপুরে ১, জামালপুর ৩, শরীয়তপুরে ১, কক্সবাজারে ১, নরসিংদীতে ১, মৌলভীবাজারে ১, সিলেটে ১, রংপুরে ১ এবং ঢাকার মহানগরীর বাইরে চার উপজেলায় ৪ জন করোনা আক্রান্ত।


সবমিলিয়ে এখন বাংলাদেশে ১৫টি জেলায় করোন শনাক্ত করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status