ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মেয়েকে কোলেও নিতে পারছি না!' দূর থেকে ভেজা চোখে তাকিয়ে পুলিশ অফিসার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 April, 2020, 5:21 PM

মেয়েকে কোলেও নিতে পারছি না!' দূর থেকে ভেজা চোখে তাকিয়ে পুলিশ অফিসার

মেয়েকে কোলেও নিতে পারছি না!' দূর থেকে ভেজা চোখে তাকিয়ে পুলিশ অফিসার

লকডাউন চলছে সারা ভারতে। করোনাভাইরাস সংক্রমণ রুখতে বিশ্বের মতো ভারতেও এই ব্যবস্থা। যদিও কেন্দ্রের এই নির্দেশ মানছেন না এখনো অনেকেই। ১২ দিন পেরিয়ে যাওয়ার পরও লোকে ছুতোয়নাতায় পথে নামছেন। তাদের ঠেকাতে সারা দেশে পুলিশ নামাতে বাধ্য হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। দিনরাত দেশ এবং দেশবাসীকে রক্ষার পাশাপাশি গান গেয়ে তারা সংক্রমণের গুরুত্ব সম্পর্কে সজাগ করছেন। এত কিছু করার পরে সেই সমস্ত পুলিশকর্মীর নিজেদের অবস্থা কেমন? তাদের পরিবারিক ছবিটাই বা কেমন? সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে তারা কি দূরে সরে গেছেন পরিবারের থেকে? পরিবারের কাউকে যাকে এই সংক্রমণ স্পর্শ না করতে পারে তার জন্য কী করছেন তারা? সেই কথা জানাচ্ছেন ভোপালের এর পুলিশ অফিসার। তার বর্তমান পরিস্থিতি জানলে চোখে পানি আসবে সবারই।

ইন্দোরের পুলিশ অফিসার নির্মল কুমার শ্রীবাস সোশ্যালে পোস্ট করেছেন তার দুঃখের কাহিনি। তিনি 'টুকোগঞ্জ থানার দায়িত্বে আছেন। পোস্টে শ্রীবাস জানিয়েছেন, 'সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সংক্রমণের বিরুদ্ধে লড়ছি। প্রয়োজনে ৪৮ ঘণ্টাও ডিউটি করতে হচ্ছে। তাতে দুঃখ নেই। কষ্ট হচ্ছে খুব যখন বাড়ি গিয়ে দাওয়ার একপাশে বসে খাবার খাই। আর দূর থেকে আমায় অবাক চোখে দেখে আমার ছোট্ট মেয়ে। ও অবুঝ চোখে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে দেখে। আর হাজার ইচ্ছে সত্ত্বেও ওকে আমি কোলে তুলতে পারি না!' ভয় করে, যদি ওর মধ্যে আমার রোগ ছড়িয়ে পড়ে।'

পুলিশ ইন্সপেক্টর নির্মলের ছবি ইতিমধ্যেই সোশ্যালে যথেষ্ট ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, তিনি বসে খাবার খাচ্ছেন। উল্টোনো বালতিকে টেবিল বানিয়ে তার ওপর থালা রেখে খাচ্ছেন তিনি। আর ছোট্ট মেয়ে দূরে দাঁড়িয়ে বাবাকে দেখছে। সূত্র-এনডিটিভি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status