ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এবার করোনার থাবায় অপু বিশ্বাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 March, 2020, 11:11 AM
সর্বশেষ আপডেট: Sunday, 15 March, 2020, 11:22 AM

এবার করোনার থাবায় অপু বিশ্বাস

এবার করোনার থাবায় অপু বিশ্বাস

আগামী ২০ মার্চ মুক্তির ঘোষণা ছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নায়ক বাপ্পী ও অপু বিশ্বাস। শুধু তাই নয় লম্বা বিরতির পর এই ছবিটি দিয়েই ফেরার কথা ছিল অপু বিশ্বাসের। সেই আশাতেই ছিলেন তার ভক্তরা। কিন্তু সেই আশা এবার আশাহত করে দিলো করোনাভাইরাস। সেই ধাক্কাটি লাগল জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ক্যারিয়ারে।

বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত অপুর অভিনীত এই ছবিটি ২০ মার্চ মুক্তি পাচ্ছে না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বিষয়টি নিয়ে প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, করোনাভাইরাসের ভয়াবহতা থেকে আমাদের প্রিয় মাতৃভূমির মানুষ নিরাপদেই রয়েছেন। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নিয়ে দর্শক থেকে শুরু করে প্রদর্শক সবার আগ্রহ দেখেছি। সামাজিক দায়বদ্ধতার কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সিনেমাটি মুক্তির তারিখ পেছানো হয়েছে।

তিনি বলেন, আমরা চাইনি দর্শক মনের মধ্যে করোনার ভয় নিয়ে সিনেমা হলে আসুক। পরে সুবিধা মতো সময়ে সিনেমাটি মুক্তি দেয়া হবে। নতুন তারিখ নির্ধারণ হলে জানিয়ে দেয়া হবে।


‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। ছবিটিতে অপু ও বাপ্পী ছাড়াও আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status