ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বাগমারার নরদাশ ইউনিয়ন আ’লীগের সভাপতি রশিদ, সম্পাদক মকুল
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 10:51 PM

বাগমারার নরদাশ ইউনিয়ন আ’লীগের সভাপতি রশিদ, সম্পাদক মকুল

বাগমারার নরদাশ ইউনিয়ন আ’লীগের সভাপতি রশিদ, সম্পাদক মকুল

রাজশাহীর বাগমারা উপজেলার ২নং নরদাশ ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোড়সার উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন নরদাশ ইউনিয়ন আ’লীগ। উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি ও চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য, আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান মকুল। এছাড়াও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন রাবেয়া খাতুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মজিবর রহমান।


নরদাশ ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, প্রতিটি নেতা উন্নয়ন ভাবনা নিয়ে নেতৃত্ব দিতে হবে।  জনগণের স্বার্থে নেতা কার্যক্রম পরিচালিত করবে। নিজের কোন কর্মকান্ডের জন্য দলকে ভাবমূর্তি ক্ষুন্ন করবে না। নেতৃত্ব একটা বড় দায়িত্ব। তাই একজন নেতা সব সময় দলের সকল ভালো কর্মকান্ড সম্পাদন করবে। দেশের উন্নয়ন যে ভাবে সংগঠিত হচ্ছে তা বজায় রাখবে। কোন ভাবেই সেটাকে বাধাগ্রস্ত করা যাবে না।

যেহেতু জননেত্রী শেখ হাসিনার একার পক্ষে সকল কিছু করা সম্ভব হয় না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা সম্পন্ন করতে হবে। তিনি দেশের প্রতিটি গৃহহীন ব্যক্তিকে ঘর করে দেবে। কারণ প্রতিটি গ্রাম হবে শহর। তাই সকল গৃহহীনদের বিনামূল্যে সরকারী ভাবে ঘর তৈরি করে দেয়া হবে।

সে কারনে উন্নয়ন করতে চাইলে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পদ নিয়ে কেউ অবৈধ সুবিধা হাসিলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রী হাত দিয়ে দেশের প্রত্যন্ত এলাকার উন্নয়ন সংগঠিত হচ্ছে। আ’লীগ সরকারের সময়ে নরদাশ ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। অবশিষ্ট যেটুকু কাজ আছে তা বর্তমান সরকারের সময়ে শেষ করা হবে। কারণ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে গ্রামকে শহরে পরিনত করার লক্ষ্যে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্রি-বার্ষিক সম্মেলন তৃণমূল আ’লীগকে গতিশীল করবে। তাই দল ও দেশের স্বার্থে প্রতিটি নির্বাচনে আ’লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বক্তব্য রাখেন, ২নং নরদাশ ইউনিয়ন আ’লীগের সম্মেলনের আহ্বায়ক, উপজেলা আ’লীগের সদস্য গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাস্টার বকুল খরাদী।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, চেয়ারম্যান আজাহারুল হক, আব্দুল হাকিম প্রামানিক, আসলাম আলী আসকান, সরদার জান মোহাম্মদ, আনোয়ার হোসেন, মকলেছুর রহমান দুলাল, আব্দুল মতিন, আয়েন উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকার বেবী, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ হাতেম আলী, হাচেন আলী, সামসুল হক, উপাধ্যক্ষ আব্দুল বারীক, বীর মুক্তিযোদ্ধা সাহার আলী, গনিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি লুৎফর রহমান, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাস্টার, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, দ্বীপপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, ইউনিয়ন আ’লীগ নেতা গোলাম রাব্বানী বকুল, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, নরদারশ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শাহরিয়ার হোসেন তন্ময়, রাসেল রানা প্রমুখ।

উক্ত সম্মেলনে উপজেলার, ইউনিয়ন পৌরসভা ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রথমে সম্মেলন স্থলে জাতীয় ও  দলীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ।   


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status