ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিপদে পড়লে সবার আগে মাশরাফি ভাইকেই ফোন করব : তামিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 10:08 PM

বিপদে পড়লে সবার আগে মাশরাফি ভাইকেই ফোন করব : তামিম

বিপদে পড়লে সবার আগে মাশরাফি ভাইকেই ফোন করব : তামিম

জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বর্তমান অধিনায়ক তামিম ইকবালের সম্পর্ক খুবই ঘনিষ্ট। তামিম এর আগে বারবার মাশরাফিকে তার 'মেন্টর' হিসেবে উল্লেখ করেছেন। অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচে তামিমই কাঁধে তুলে নিয়েছিলেন প্রিয় অধিনায়ককে। মাশরাফির নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে নতুন উচ্চতায় উঠেছিল বাংলাদেশ। এবার নতুন দায়িত্ব পেয়ে মাশরাফির দেখানো পথেই চলবেন তামিম। যখনই বিপদ হবে, শরণ নেবেন মাশরাফির।

আজ শনিবার সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'একদিক থেকে আমি খুব ভাগ্যবান, ওনার (মাশরাফি) সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। কাছ থেকে অনেক কিছু দেখেছি। একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। তার চিন্তা, ধরণ এসব একটু হলেও জানি। আমি চেষ্টা করব যতটা সম্ভব তার কাছ থেকে নেওয়ার। তার মতো নেতৃত্ব দেওয়া খুব কঠিন। তবে আমি যদি কখনও বিপদে পড়ি, প্রথমেই তাকে ফোন করব। তার কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করব।'

মাঠের ভেতরে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সিদ্ধান্তের ক্ষেত্রে বারবার দারুণ ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের প্রমাণ দিয়েছেন মাশরাফি। তামিমের কাছে এটি অবশ্য আপেক্ষিক বিষয়, 'আমার যদি ১০টি ভালো গুণ থাকে, কিন্তু দল ভালো না করে, ওই ১০ ভালো গুণ কখনও সামনে আসবে না। নেতিবাচকগুলোই সামনে আসবে। মাশরাফি ভাইয়ের ২০টি ভালো গুণ ছিল। সবকিছু সামনে কেন এসেছে? কারণ তার দল ভালো করেছে। নিজেও ভালো করেছেন। যখন দল ভালো করে, অধিনায়ক নিজে ভালো করেন, তখন তার সব ভালো গুণ সামনে চলে আসে।'

তবে মাশরাফি যে মানদণ্ড বেঁধে দিয়েছেন, সেটা ছোঁয়া কঠিন হবে বলে জানান তামিম। তিনি বলেন, 'তাকে স্পর্শ করা হবে খুব কঠিন। এখনই যদি আমার কাছে আশা করেন যে ওই লেভেলে চলে যেতে হবে, তাহলে সেটি আমার প্রতি আনফেয়ার হবে। আমি চেষ্টা করব। বলছি না যে আমি পারব না বা এই দল পারবে না। তবে সময় লাগবে। এটি এমন ব্যাপার যে রাতারাতি বদলানো যায় না। পৃথিবীর সব জায়গায় দেখতে পারেন। আশা করব, যত কম সময় আমার লাগবে, তত ভালো হবে আমার জন্য, দলের জন্যও।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status