ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ট্রেনে চড়ে পালালেন করোনা আক্রান্ত নারী, ভারতজুড়ে আতঙ্ক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 2:31 PM

ট্রেনে চড়ে পালালেন করোনা আক্রান্ত নারী, ভারতজুড়ে আতঙ্ক!

ট্রেনে চড়ে পালালেন করোনা আক্রান্ত নারী, ভারতজুড়ে আতঙ্ক!

করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে না গিয়ে ট্রেনে করে এলাকা ছেড়ে পালিয়েছেন এক নারী।

আর সেই খবরে ওই ট্রেনযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

গত ৭ মার্চ ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লি থেকে আগ্রাগামী একটি ট্রেনে। করোনাভাইরাস টেস্টে ফলাফল পজিটিভ আসার পর এ কাণ্ড ঘটনা ওই নারী। ঘটনা জানাজানির পর বেঙ্গালুরু, দিল্লি ও আগ্রাসহ গোটা ভারতজুড়ে আতঙ্ক ছড়িয়ে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, গত ৭ ফেব্রুয়ারি গুগলে কর্মরত এক ব্যক্তিকে বিয়ে করে হানিমুন করতে ইউরোপ যান ওই নারী। করোনা প্রাদুর্ভাবের মধ্যেই গ্রীস, ফ্রান্স ও ইতালি ভ্রমণ শেষে দেশে মার্চের শুরুতে ফেরেন। গত ৭ মার্চ স্বামীসহ করোনায় আক্রান্ত হন ওই নারী। কিন্তু আইসোলেশনে না গিয়ে বাবার বাড়ি আগ্রায় পাড়ি জমান তিনি।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, কর্ণাটক থেকে দিল্লির উদ্দেশ্যে একটি ফ্লাইটে যাত্রা করেন ওই নারী। তারপর দিল্লি থেকে আগ্রার উদ্দেশ্যে আবার একটি ট্রেনে উঠেন।

এদিকে ওই নারীকে পাকড়াও করেছে আগ্রার স্বাস্থ্য বিভাগ। পরিবারসহ ওই নারীকে বর্তমানে আগ্রার এসএন মেডিকেল কলেজে আইসোলোশন রয়েছেন।

জনগণকে আতঙ্কিত না হতে অনুরোধ করে আগ্রার প্রধান মেডিকেল অফিসার জানিয়েছেন, জেলা প্রশাসনের সহায়তায় পুরো আগ্রা রেলওয়ে স্টেশন জীবাণুনাশক করার কাজ শুরু হয়েছে। আগ্রায় ওই নারী যাদের সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

জানা গেছে, ওই নারীই নয়; ভারতে করোনা রোগী পালানোর ঘটনা আরো ঘটেছে। দেশটির পাঞ্জাবের লুধিয়ানা থেকে ৯ জন করোনা সম্ভাব্য রোগী নিখোঁজ রয়েছে।

প্রসঙ্গত, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩ ছাড়িয়েছে। কর্নাটকে ৭৬ বছর বয়সী এক ব্যক্তির পর করোনাভাইরাসে রাজধানী দিল্লির জনকপুরীর প্রীতি সুদন (৬৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status