ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
‘পোলিং এজেন্টদেরও প্রতিবাদ ও প্রতিরোধের ক্ষমতা থাকতে হবে’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 2:07 PM

‘পোলিং এজেন্টদেরও প্রতিবাদ ও প্রতিরোধের ক্ষমতা থাকতে হবে’

‘পোলিং এজেন্টদেরও প্রতিবাদ ও প্রতিরোধের ক্ষমতা থাকতে হবে’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘বিভিন্ন সময় কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগগুলো পর্যালোচনা করে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রে পোলিং এজেন্ট কেন্দ্রে আসেন নাই। পোলিং এজেন্ট হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্ভরযোগ্য ব্যক্তি। কেন্দ্রে কোনো অনিয়ম হলে তাকে প্রতিবাদ ও প্রতিরোধ করার ক্ষমতা থাকতে হবে।’

শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সিইসি বলেন, ‘নির্বাচনে বড় অভিযোগ-ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া। তবে পোলিং এজেন্টদের নিজ দায়িত্বে কেন্দ্রে আসতে হবে। যখনি তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করবেন তখন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা দেয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর।’

তিনি বলেন, ‘অভিযোগ আসে পোলিং এজেন্টকে কেন্দ্রে আসতে দেয়নি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভোটকেন্দ্রে প্রবেশ করেন না এজেন্টরা। এছাড়া গত দুই বছরে ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রার্থীদের কাছে অনুরোধ আপনারা যোগ্য এজেন্ট দেবেন। এক্ষেত্রে কারো অধিকার ব্যাহত করা হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। তবে বলতে হবে কে, কখন, কোথায় বাধা দিয়েছে।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন অবাধ নিরপেক্ষ করার জন্য সবার সহযোগিতা চাই। এখানে দায়িত্বপ্রাপ্তদের কোনো স্বার্থ নেই।’

নুরুল হুদা বলেন, ‘ইভিএম নিয়ে যেসব ধরনের কথা প্রচলিত আছে, ঢাকায় দুই সিটি নির্বাচনের পর সেসব কথা কমে গিয়েছে। আপনারা দেখেছেন আগে নির্বাচনের আগে ইভিএম নিয়ে নানান টক-শো, আলোচনা হতো- এখন তা নেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সফলভাবে প্রয়োগ করা গেলে এবং বিষয়টি সাংবাদিকরা ভালোভাবে অনুধাবন করতে পারলে এই সমালোচনা আর থাকবে না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বাংলাদেশে করোনাভাইরাসের পরিস্থিতি এখনও সে পর্যায়ে যায়নি যে তার জন্য চসিক নির্বাচন পেছাতে হবে।

বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের ডিআইজি ওমর ফারুক, সিএমপি কমিশনার মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী রিটার্নিং অফিসার মনির হোসেন খান প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status