ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বাবাকে হত্যাচেষ্টা মামলা তুলে না নেয়ায় ছেলের আঙ্গুল কর্তন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 1:23 PM

বাবাকে হত্যাচেষ্টা মামলা তুলে না নেয়ায় ছেলের আঙ্গুল কর্তন

বাবাকে হত্যাচেষ্টা মামলা তুলে না নেয়ায় ছেলের আঙ্গুল কর্তন

ফেনীর সদর উপজেলায় বাবাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলা তুলে না নেয়ায় ছেলের আঙ্গুল কেটে দিয়েছে সন্ত্রাসীরা। আহত ছেলের নাম আবু হানিফ পাভেল (২০)।

শুক্রবার রাতে গুরুতর আহত পাভেলকে ফেনী আধুনিক সদর হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার বিকালে ফেনী সদর উপজেলার ধর্মপুরে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও আহতের পরিবার সূত্র জানায়, ২০১৭ সালে পাভেলের বাবা আবু তাহেরকে এলাকার মাদক ব্যবসায়ী সেলিম ওরফে সম্রাট গুলি করে হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় আহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে সম্রাটসহ ১৪ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তুলে নিতে সম্রাট ও তার সহযোগীরা বাদী ও সাক্ষীদের নিয়মিত হুমকি দিয়ে আসছে।

শুক্রবার বিকালে ধর্মপুর আশ্রায়নে সম্রাট, বাবুল, জাকিরসহ কয়েকজন পাভেলকে একা পেয়ে অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়।

তারা তার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে পাভেল হাত দিয়ে হামলা প্রতিহতের চেষ্টা করে। এসময় তার ডান হাতের দুটি ও বাম হাতের একটি আঙ্গুল কেটে দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে আঙ্গুল তিনটি জোড়া দিয়ে রাতেই পাভেলকে ঢাকায় স্থানান্তর করেন।

ফেনি মডেল থানার ওসি-তদন্ত সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status