লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর
প্রকাশ: Friday, 6 March, 2020, 11:48 PM
লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
২০০৬ সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা ৫ মার্চ ২০২০ তারিখে লক্ষ্মীপুর শহরস্থ ঐতিহ্য কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক বর্তমান লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ আক্তার আলম।
জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টিপুর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ- সভাপতি ও একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি এম জেড মাহমুদ,সাংগঠনিক সম্পাদক ও সাম্প্রতিক দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধি মো: নুরুল আলম চৌধুরী বাবু,সহ- সাধারণ সম্পাদক ও দৈনিক নতুন কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মো: ইউসুফ, অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম আরজু, দপ্তর সম্পাদক ও দৈনিক নব অভিযান জেলা প্রতিনিধি মো: ইউসুফ,সহ- সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার ডাক জেলা প্রতিনিধি মো: মনজুর হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি নজির আহম্মদ, কার্য্যকরী কমিটির সদস্য ও দৈনিক ভোরের মালঞ্চ প্রতিনিধি মিজানুর রহমান এবং কার্য্যকরী কমিটির সদস্য ও দৈনিক ভোরের আলো জেলা প্রতিনিধি ফয়সাল কবির প্রমূখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ফোকাস বাংলা জেলা প্রতিনিধি কিশোর কুমার দত্ত, দৈনিক সবুজ নিশান জেলা প্রতিনিধি তারেক উদ্দীন জাভেদ, দৈনিক বিশ্ব মানচিত্র জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী,দৈনিক ঢাকার ডাক জেলা প্রতিনিধি কফিল উদ্দীন রবিন প্রমূখ।
মতবিনিময় সভায় জেলা রিপোর্টার্স ক্লাবের কার্য্যক্রম আরো গতিশীল করার উপর গুরুত্বারোপসহ ক্লাবের সদস্যদের নিয়ে মুজিববর্ষ পালন করার সিদ্ধান্ত হয়।