ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
আগুনে ঘর পুড়ে সর্বশান্ত ৭ পরিবার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 10:23 PM

আগুনে ঘর পুড়ে সর্বশান্ত ৭ পরিবার

আগুনে ঘর পুড়ে সর্বশান্ত ৭ পরিবার

মানিকগঞ্জের ঘিওরে আগুনে ৮ টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় ৭ টি পরিবার ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বালিয়াখোড়া এলাকার মধ্যকুশুন্ডা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে এলাকাবাসীরা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময়  ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তা ভাল না থাকায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির ঘরগুলো পুড়ে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান আব্দুল বাছেদ জানান, তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে। তবে স্থানীয়রা ধারনা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

স্থানীয় ইউপি সদস্য মো. রতন মিয়া জানান, ভয়াবহ এ আগুনে পুড়ে ৮ টি ঘরসহ, সরিষা, ধান ও নগদ প্রায় ২ লাখ টাকা পুড়ে যায়। এ অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ ওয়াজ উদ্দিন,বাতেন,বাশার,নছুমদ্দিন,তজুমদ্দিন,সিরাজ ও রেফাজ বলেন, আমাদের পরিবার গুলোর সদস্যেদের পড়নের কাপড় ছাড়া সব  কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
 
উপজেলা নিবার্হী অফিসার আইরিন আক্তারের মুঠো  জানান, অগ্নিকান্ডের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সার্বিক সহযোগীতা করা হবে।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status