ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 10:11 PM
সর্বশেষ আপডেট: Friday, 6 March, 2020, 10:18 PM

অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেনী সদর উপজেলার আলোকদিয়ায় শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে অটোরিকসার ধাক্কায় মো. আজমীর হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজমীর পার্শ্ববর্তী ভালুকিয়া গ্রামের উলাল কাজী বাড়ির মৃত আলী আশ্রাফের ছেলে।

জানা যায়, শুক্রবার বিকেলে আজমীর হোসেন মোটরসাইকেলযোগে ফেনী থেকে বাড়ি যাচ্ছিলেন। আলোকদিয়া শহরতলী বাজারে পৌছলে ফেনীগামী একটি অটোরিকশা তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আজমীর পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘাতক অটোচালককে আটক করতে পারেনি।

নিহত আজমীর হোসেনের মা হোসনেয়ারা বেগম জানান, মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status