ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
আলিয়ার মোবাইল থেকে তার ঘনিষ্ঠ ছবি ফাঁস!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 8:09 PM

আলিয়ার মোবাইল থেকে তার ঘনিষ্ঠ ছবি ফাঁস!

আলিয়ার মোবাইল থেকে তার ঘনিষ্ঠ ছবি ফাঁস!

দীর্ঘদিন ধরে বর্তমান সময়ে বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে চলছে ফিসফাস। বলিউডের এই রোমান্টিক জুটির বিয়ে ঘিরে নানান খবর উঠে আসে প্রতিনিয়ত। এমনকি গোপনে বিয়ের খবরও প্রকাশিত হয়েছে একাধিকবার। গত ৪ মার্চ নেটফ্লিক্সের গিলটি সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন আলিয়া। এই সিনেমায় তার ঘনিষ্ঠ বন্ধু আকাঙ্ক্ষা রাজন কাপুর অভিনয় করছেন। সেই প্রদর্শনীর একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, আলিয়া মুঠোফোনটি ধরে আছেন। মূল আকর্ষণ এই অভিনেত্রী হলেও সকলের চোখ আটকে আছে তার মুঠোফোনের স্ক্রিনে। কারণ স্ক্রিনসেভারে রণবীরের সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, আরমান জেইনের বিবাহোত্তর সংবর্ধনায় ছবিটি তোলা। ছবিতে দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা যাচ্ছে।

ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিং সেটে রণবীর-আলিয়ার বন্ধুত্ব তৈরি হয়। এরপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। তাদের প্রেমের খবরটি প্রথম শোনা যায় ২০১৮ সালে। তারপর থেকে প্রায়ই এই জুটির বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি গুঞ্জন চাউর হয়, চলতি বছর ডিসেম্বরে এই জুটি বিয়ে করছেন। এমনকি মধুচন্দ্রিমায় তারা কোথায় যাবেন সেটিও নাকি নির্ধারণ হয়ে গেছে। যদিও পরবর্তী সময়ে এই গুঞ্জন উড়িয়ে দেন আলিয়া।

এ বিষয়ে প্রশ্ন করা হলে আলিয়া ভাট বলেন, আমি জানি না বর্তমানে ঠিক কোন গুঞ্জনটি চলছে! তিন সপ্তাহ পরপর বিয়ের নতুন তারিখ ও গুঞ্জন ছড়ানো হচ্ছে। অবশ্য এতে মজা পাচ্ছি! এটি একমাত্র বিষয় যাতে আমি খুব আনন্দ পাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status