ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
বৃষ্টি শেষ, কমানো হয়েছে ওভার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 6:54 PM

বৃষ্টি শেষ, কমানো হয়েছে ওভার

বৃষ্টি শেষ, কমানো হয়েছে ওভার

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। একইসঙ্গে অধিনায়ক হিসেবেও এটি মাশরাফীর শেষ ম্যাচ। দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে বিশাল সংগ্রহের পথে রয়েছে টাইগাররা। কিন্তু এর মধ্যে বাঁধ সেধেছে বৃষ্টি। আশার খবর, থেমেছে বৃষ্টি। মাঠ থেকে সরানো হয়েছে কভারও।

সূত্রের খবর অনুযায়ী, খেলার নির্ধারিত ওভার থেকে ৭ ওভার কমানো হয়েছে। ফলে প্রতিটি ইনিংস হবে ৪৩ ওভারের। ম্যাচ শুরুর সময় নির্ধারণ করা হয়েছে ৬.৪৫ মিনিট।

প্রথমে ব্যাট করে শুরু থেকেই দারুণ খেলতে থাকেন তামিম ইকবাল ও লিটন দাস। উদ্বোধনী জুটিতে ৩৩.২ ওভারে ১৮২ রান তুলে অবিচ্ছিন্ন রয়েছেন দুইজন। এরপরই নামে বৃষ্টি। ১১৬ বলে ১০২ রানে ব্যাট করছেন লিটন, অপরপ্রান্তে তামিমের সংগ্রহ ৭৯ রান।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। আনুষ্ঠানিকতার এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংস উদ্বোধন করেন তামিম ইকবাল ও লিটন দাস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন দুজন। তাদের ব্যাটে নবম ওভারেই দলীয় ফিফটি পূরণ করে টাইগাররা।

দুর্দান্ত সব ক্রিকেটীয় শটের ফুলঝুরি ছুটিয়ে অর্ধশতক তুলে নেন দুইজনই। ৫৪ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি হাঁকান লিটন। অপরপ্রান্তে ৪৮তম ফিফটি পূরণ করতে তামিম খেলেন ৬০ বল।

জিম্বাবুয়ের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ১১৪ বলে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিয়েছেন লিটন দাস। এর মধ্য দিয়ে ২২তম টাইগার ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

উদ্বোধনী জুটিতে ১৮২ রান যোগ করা লিটন-তামিম ভেঙেছেন ২১ বছর আগে গড়া শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপির ১৭০ রানের রেকর্ড। সে রেকর্ডটিও ছিলো এই জিম্বাবুয়ের বিপক্ষেই, ঢাকায়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status