ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
রমনায় ফ্ল্যাট থেকে উপসচিবের গলিত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 9:12 PM

রমনায় ফ্ল্যাট থেকে উপসচিবের গলিত মরদেহ উদ্ধার

রমনায় ফ্ল্যাট থেকে উপসচিবের গলিত মরদেহ উদ্ধার

রাজধানীর রমনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল কাদের চৌধুরীর (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস মোল্লা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রমনা বেইলি রোডের স্কয়ার এক নম্বর ভবনের তিন তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। পরে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, নিহত আব্দুল কাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। তিনি ওই সরকারি কোয়ার্টারে একাই থাকতেন। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ পচে দুর্গন্ধ বেরোচ্ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status