ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
জুমার দিন যে ৫ বিষয় খেয়াল রাখা জরুরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 8:56 PM

জুমার দিন যে ৫ বিষয় খেয়াল রাখা জরুরি

জুমার দিন যে ৫ বিষয় খেয়াল রাখা জরুরি

পবিত্র জুমা সম্পর্কে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন যে, ‘হে মুমিনগণ! জুমার দিন বা শুক্রবারে যখন মসজিদে জুমার নামাজের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝো। অতঃপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও। (সূরা : জুমআ, আয়াত : আয়াত ৯-১০)।

শুক্রবার মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনে জুমার নামাজে আল্লাহ তায়ালা সবার দোয়া কবুল করেন। কোরআন ও হাদিসে জুমা সম্পর্কে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় ব্যাখ্যা দেয়া আছে।

ধর্মপ্রাণ মুসলিমরা সপ্তাহের অন্যান্য দিনে জোহরের নামাজ অনেক সময় বাদ দিলেও জুমার দিনের নামাজ সবাই আদায় করেন। এই দিনটিতে সকাল থেকেই জুমার নামাজের প্রস্তুতি চলে। গোসল করে পরিষ্কার কাপড় পরিধান করে মনকে সৃষ্টিকর্তার প্রতি সমর্পন করে মুসলমানরা মসজিদে যায় জুমার নামাজে সমবেত হতে।

গুরুত্বপূর্ণ এই নামাজে সওয়াব যেমন আছে তেমনই ভুলের কিছু মাশুলও দিতে হয়। চলুন তবে জেনে নেয়া যাক জুমার দিনে যে ৫টি দিক সবসময় মাথায় রাখতে হবে সে সম্পর্কে -

(১) পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে জুমায় অংশ নেয়া: অবশ্যই জুমার নামাজের আগে গোসল সেরে পরিষ্কার-পরিচ্ছন্ন হতে হবে। রাসূল (সা.) নিজেও এই দিন ভালো ও পরিচ্ছন্ন পোশাক পরতেন। যত ব্যস্ততাই থাকুক, কোনোভাবেই জুমার ফরজ দুই রাকাত নামাজ না আদায় করে মসজিদ থেকে চলে আসা যাবে না।

(২) মসজিদে যেতে বিলম্ব নয়: অনেকে ঘড়ির কাঁটা ধরে মসজিদে যান। কারো কারো হয়তো একটু দেরি হয়ে যায়। তবে জুমার দিন মসজিদে যেতে কখনোই দেরি করা যাবে না। কেবল দুই রাকআত নামাজ আদায় নয়, জুমার খুতবা শোনাও জরুরি।

(৩) জুমার নামাজের সময় সব কাজ বাদ: অনেকেই অনেক সময় ভাবেন- আর মাত্র ১০ মিনিট হলে কাজটা শেষ হয়ে যাবে। কাজটা শেষ করেই জুমার নামাজে যাই। তবে এই ভাবনা মোটেই ঠিক নয়। জুমার নামাজের সময় সব কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে পবিত্র কোরআনে। জুমার প্রথম আজান শোনার সঙ্গে সঙ্গে ব্যবসা কিংবা অন্য কাজ বন্ধ রেখে নামাজের জন্য বিরতি নিতে হবে।

(৪) খুতবায় মনোযোগ: শুধু দুই রাকআত ফরজ নামাজ আদায় করলে চলবে না, জুমার দিনে প্রত্যেক মুসলমানের উচিত মন দিয়ে খুতবা শোনা। কারণ, খুতবা শোনাও জুমার নামাজেরই গুরুত্বপূর্ণ অংশ। কোনো কারণে খুতবা ঠিকভাবে শোনা না গেলে সেক্ষেত্রে নীরব থাকাই উত্তম।

(৫) খুতবায় নীরবতা: কোনো কারণে প্রচুর মুসল্লি থাকায় যদি খুতবা ঠিকভাবে শুনতে না পারেন তবে নিজে থেকে নীরব থাকতে হবে। খুতবা শোনা ওয়াজিব। রাসূল (সা.) খুতবার সময় কথা বলতে নিষেধ করেছেন।

মহান করুণাময় আল্লাহ তায়ালা বিশ্বের প্রত্যেক মুসলমানকে সঠিকভাবে জুমার নামাজ আদায়ের তাওফিক দান করুন। আমিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status