১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া শিশু উদ্ধার১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া সাত মাস বয়সী শিশু মো. ফাহিমকে উদ্ধার করেছে র্যাব। সেই সঙ্গে দুর্বৃত্তদের গ্রেফতার করা হয়েছে।গ্রেফতাররা হলেন- জেসমিন ও জাহিদ শেখ। সোমবার র্যাবের একটি দল ফরিপুরের সালথা থেকে তাদের গ্রেফতার করে। এর আগে গত রোববার শিশুটিকে সাভার থেকে চুরি করে নিয়ে যায় জেসমিন। র্যাব-৪ এর কমান্ডিং অফিসার ডিআইজি মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, শিশুটির মা স্কয়ার হাসপাতালে সহকারী নার্স। শিশু ফাহিমকে দেখাশুনার জন্য পারুল বেগমের (নানি) কাছে রেখে রাত্রিকালীন ডিউটিতে গিয়েছিলেন তিনি।পরে পারুল বেগম রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে রোববার কৌশলে শিশুটিকে ছাদে নেয়ার কথা বলে চুরি করে ফরিদপুরের উদ্দেশে চলে যায় জেসমিন।
১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া শিশু উদ্ধার