ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিবিরের হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 March, 2020, 4:24 PM
সর্বশেষ আপডেট: Monday, 2 March, 2020, 7:22 PM

শিবিরের হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

শিবিরের হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নে শিবিরের হামলায় গুলিবিদ্ধসহ ছাত্রলীগের আহত ৫ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম রাকিব। সোমবার (২ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, পরিবারের লোকজন তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।


প্রসঙ্গত, রোববার (১ মার্চ) রাতে ইউনিয়নের নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের পলোয়ান বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তারা। হঠাৎ রাত ৮টার দিকে শিবিরের কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি করে। আতংকগ্রস্ত হয়ে স্থানীয়রা দিকবিদিক ছুটোছুটি করে পালিয়ে যায়।

একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা বাধা দিতে গেলে শিবিরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শিবিরের কয়েকজন দোকানে ডুকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের কর্মীদের। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status