বিট্রিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অনাগত সন্তান ও বিয়ে করার খবর নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর দ্বিতীয় সাবেক স্ত্রী ম্যারিনা হুইলার ও তাদের চার সন্তান। ক্যারি সিমন্ডসের সাথে জনসনের বিয়ে ও তাদের সন্তানের খবর পাওয়ার পর ভেঙ্গে পরেছেন ম্যারিনা। আর নিজেদের বাবার এমন সিদ্ধান্তে অগ্নিমূর্তি ধারণ করেছে জনসনের চার সন্তান।
২০১৮ সালে সিমন্ডসের সাথে জনসনের মেলামেশার গুঞ্জন শোনার পর আলাদা হয়ে যান জনসন ও ম্যারিনা। সম্প্রতি ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন ম্যারিনা। এর মধ্যে এমন সংবাদ তার জন্য যোগ করেছে বাড়তি চিন্তা। সবকিছু মিলিয়ে খুব কঠিন সময় পার করছেন ম্যারিনা, এমনটাই জানিয়েছেন তার বন্ধু মহল। সেই সাথে বাবার এমন সিদ্ধান্তে ক্ষুদ্ধ জনসনের চার সন্তান। জনসনের বড় সন্তান ২৬ বছর বয়সী লারা তার বাবা জনসনকে স্বার্থপর বলে কটুক্তি করেছেন। তবে আবারো বাবা হওয়ার বিষয়ে আনন্দ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
ম্যারিনা হুইলারের সাথে ডিভোর্সের ১১ দিনের মাথায় বিয়ে ও অনাগত সন্তানের কথা জানিয়েছেন জনসন। ২৭ বছরের সংসার জীবনে চার সন্তান রয়েছে জনসন ও ম্যারিনার।