ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 1:38 PM

দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

সিএএ সংঘর্ষে জ্বলছে উত্তর-পূর্ব দিল্লি। এ ঘটনায় প্রাণ হারিয়েছে অনেকেই। সবশেষ সহিংসতা কবলিত এলাকা থেকে আরো তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সব মিলিয়ে এখনো পর্যন্ত দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। আহত হয়েছেন আরো তিন শতাধিক। তাদের অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

দিল্লি পুলিশ জানিয়েছে, রোববার গোকুলপুরীর নর্দমা থেকে একটি এবং ভাগীরথীর খাল থেকে উদ্ধার করা হয় দুটি মরদেহ। আরো মরদেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এর আগে, গুরু তেগবাহাদুর হাসপাতালে ৩৮ জন মৃত বলে ঘোষণা করা হয়। আরেক হাসপাতালে তিনজনের মৃত্যুর খবর জানানো হয়। হাতে অস্ত্র নিয়ে লুঠপাট, অগ্নিসংযোগ, মারধর চলতে থাকে রাজধানীর রাজপথে সহিংসতায় আহত হয় তিনশ’ জন। যাদের মধ্যে রয়েছেন ১১ জন পুলিশকর্মীও রয়েছেন। গ্রেফতার করা হয়েছে ৮শ’রও বেশি মানুষ।

এনডিটিভির তথ্যানুযায়ী, নাগরিকত্ব আইনের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে দিল্লিতে সহিংসতিা শুরু হয়। যে সময়ে মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প ভারতে আসেন, সেই সময় উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজধানী, খুব দ্রুত সেই পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যায়, মধ্যরাতে হস্তক্ষেপ করে দিল্লি হাইকোর্ট, পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত।

স্থানীয়রা অভিযোগ করেছেন, পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেই এত প্রাণহানির ঘটনা ঘটেছে। এনডিটিভি জানিয়েছে, সহিংসতার সময় ১৩ হাজার ২০০ ফোন কল দেয়া হয় দিল্লি পুলিশকে। তবে তারা কোনো ব্যবস্থা নেয়নি।

বলা হচ্ছে দিল্লি সহিংসতার নাটের গুরু বিজেপি নেতা কপিল মিশ্র। তার উসকানিমূলক বক্তব্যের পরই সহিংতসতা শুরু হয়।

এদিকে দিল্লিতে এতবড় সহিংসতার পরও বিজেপি নেতাদের মুখে লাগাম নেই। তারা বিদ্বেষমূলক বক্তব্য দিয়েই যাচ্ছেন। ফলে পরিস্থিতি আবারো উত্তাল হচ্ছে।

“বিশ্বাসঘাতকদের” বিরুদ্ধে “গুলি ব্যবহারের” প্রকাশ্য ঘোষণা দিয়েছেন উত্তরপ্রদেশের মু্খ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

এছাড়া রোববার কলকাতায় অমিত শাহের সভায় যাওয়ার পথে ‘গুলি করো’ স্লোগান দেন বিজেপি সমর্থকরা। যতই বাধা আসুক, সিএএ হবেই- এদিন এমন ঘোষণাও দেন অমিত শাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status