প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা অভিনেত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 12:20 PM
প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা অভিনেত্রীর
ব্যবসায়ী প্রেমিক রাজরুল আনোয়ার রুসলির (৩৯) সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার অভিনেত্রী ইনতান নাজুওয়া। তাদের মধ্যে সম্পর্কে সম্প্রতি নানা রকম উত্থান পতন ঘটছিল বলে গুজব আছে। বলা হয়, সম্পর্ক এক পর্যায়ে ব্যর্থতায় রূপ নেয়। এমন সময়ে ২৩ বছর বয়সী ওই অভিনেত্রী বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করলেন নিজে।
তবে কি কারণে এই সম্পর্ক ছিন্ন করা এবং কোন তারিখ থেকে তা কার্যকর হয়েছে সে বিষয়ে তিনি মুখে কুলুপ এঁটেছেন। ইনতান নাজুওয়া বলেছেন, দু’জনের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। তিনি বলেন, রাজরুলের সঙ্গে আমার সম্পর্ক খতম হয়ে গেছে। আমাদের মধ্যে আর কোনো পারস্পরিক সম্পর্ক নেই।
আমি এটা শেয়ার করছি এ জন্যই যে, তার সঙ্গে আমি আর সংশ্লিষ্ট নই। যখন থেকে তিনি এই শিল্পের অংশ নন, সেদিন থেকেই তাকে আমি চাই না। তাকে একটি স্বাভাবিক জীবন দিতে চাই। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার।