ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিচ্ছেদের কারণে হতে পারে মৃত্যু!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 2:31 PM

বিচ্ছেদের কারণে হতে পারে মৃত্যু!

বিচ্ছেদের কারণে হতে পারে মৃত্যু!

ভালোবাসাময় আমাদের জীবন। এ জীবনে ভালোবাসায় পরিপূর্ণ কারো জীবন আবার কারো বেদনায় ভরপুর। ভালোবাসা জীবনকে সুন্দর ও আনন্দময় করে তোলে। যার জীবনে প্রেম আছে তার প্রতিদিনের সবকিছুই যেন ভালো লাগে।

তবে এই কথাগুলো মিথ্যা হয়ে যায় ভালোবাসাহীন মানুষদের জন্য। অনেকেরই নানা কারণে প্রেমে ব্রেকআপ বা বিচ্ছেদ হয়ে যায়। বিপদ হচ্ছে এসব মানুষদের জন্য। কারণ বিশেষজ্ঞরা বলছেন, এই ব্রেকআপ বা বিচ্ছেদের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে!

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা খুব আবেগপ্রবণ। তারা এই হঠাৎ বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন না। নিজের কষ্টটুকু বর্ণনা করতে না পারার যন্ত্রণা তাদের কুরে কুরে খায়। এই অতিরিক্ত আবেগপ্রবণতা স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। এখান থেকেই জন্ম নিতে পারে আচমকা হৃদরোগের সমস্যা। ভালোবাসার সবটুকু নিয়ন্ত্রণই তো হয় হৃদয় দিয়ে। এই সমস্যাকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন ব্রোকেন হার্ট সিনড্রোম।

খুব উত্তেজিত হয়ে কথা বলার পর হঠাৎ করেই হতে পারে এই সমস্যা। অনেকক্ষেত্রে বয়স পঞ্চাশের ওপরে, এমন নারীদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। এছাড়াও ইদানিং কমবয়সীদের মধ্যেও এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর পেছনে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ হলো কাজের চাপ। এছাড়াও যে কোনো সম্পর্ক আজকাল কম-বেশি জটিল। সরল-সাদা মনের মানুষ খুব কমই আছেন। তাই সম্পর্কে জড়ানো এবং পরে আবার বিচ্ছেদ হয়ে যাওয়া, এমনটা অনেকে হাসিমুখে মেনে নিলেও, কেউ কেউ আবার একদমই ভেঙে পড়েন। আর এই ভয়টা তাদের ক্ষেত্রেই।

বেশ কিছুদিন ধরে বুকে ব্যথা, পালস রেট বেড়ে যাওয়া ইত্যাদি হলো এই সমস্যার লক্ষণ। এর কারণে যেমন রক্তচাপ বাড়ে তেমনই হার্ট ব্লকেজের সম্ভাবনাও বাড়ে। তাই ব্রেকআপের কষ্ট চেপে রাখার চেষ্টা না করে বরং মন খুলে কাঁদুন। সম্ভব হলে কাছের কারো সঙ্গে নিজের সমস্যা ভাগ করে নিন। চেষ্টা করুন স্বাভাবিকভাবে বাঁচার। কারণ এই কষ্ট হতে পারে আপনার মৃত্যুর কারণ!

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status