ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
আমেরিকার আকাশে অদ্ভুত দৃশ্য!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 1:17 PM

আমেরিকার আকাশে অদ্ভুত দৃশ্য!

আমেরিকার আকাশে অদ্ভুত দৃশ্য!

এটা কী, ক্যালিফোর্নিয়ার আকাশে কী দেখা মিলল ভিনগ্রহের যানের, না এ অন্য কিছু? সোশ্যাল মিডিয়ায় এই তর্ক শুরু হয়েছে একটি ছবিকে ঘিরে। ছবিতে দেখা যাচ্ছে, একটি গোলাকার উজ্জ্বল বস্তু ভেসে বেড়াচ্ছে আকাশে। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করে আপলোড করা হয়েছে টুইটারে।

টুইটারে একাধিক হ্যান্ডলে এই ছবিটি আপলোড হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পরিষ্কার আকাশে একটি আগুন রঙের গোলাকৃতি কিছু একটা উড়ে যাচ্ছে। এটি বুধবার আমেরিকায় ক্যালিফর্নিয়ার উইড এলাকায় দেখা গেছে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আসলে এটি একটি বিশেষ ধরনের মেঘ। যাকে ‘লেন্টিকুলার ক্লাউড’ বা ‘লেনি’ বলা হয়। এই ধরনের মেঘ সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায়। অনেক সময় এলোমেলো হওয়ার ফলে এই লেনি তৈরি হয়।

যে যায়গায় এই ভিনগ্রহের যানের মতো মেঘটি এবার দেখা গেল সেটি মাউন্ট শাশ্টা আগ্নেয়গিরির কাছে। একটি ক্যালিফোর্নিয়ার পঞ্চম উচ্চতম পাহাড়। ক্যালিফোর্নিয়ায় এই এলাকায় লেনি প্রায়ই দেখা যায়।

কেউ কেউ আবার এদের ‘ইউএফও ক্লাউড’ নামেও ডাকেন। তবে সাধারণত সেগুলো সাদা রঙেরই দেখা গেছে। কিন্তু বুধবার যে মেঘটি দেখা গেল সেটি দেখলে মনে হবে আগুন ছড়াচ্ছে আকাশে। আগুনের মতোই ছড়িয়ে পড়েছে এই ছবিটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status