ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
টানা ১৩ বছর ৩ ভাইয়ের ধর্ষণের শিকার, অতঃপর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 12:37 PM

টানা ১৩ বছর ৩ ভাইয়ের ধর্ষণের শিকার, অতঃপরins class=

টানা ১৩ বছর ৩ ভাইয়ের ধর্ষণের শিকার, অতঃপর

টানা ১৩ বছর মেয়েটির উপর যৌন নির্যাতন চলেছে বাড়ির ভিতর। কেউ ঘুণাক্ষরে টেরও পায়নি। যারা যৌন নির্যাতন চালিয়েছে, তারা আবার নির্যাতিতার জ্ঞাতি ভাই। অভিযুক্ত তিন ভাই থাকে একই বাড়িতে।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।
জানা গেছে, নির্যাতিতার ১১ বছর বয়স থেকেই তার উপর অত্যাচার শুরু হয়। তার বয়স এখন ২৪ বছর। তিনি অত্যাচার সহ্য করতে না পেরে সম্প্রতি দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন।

যেহেতু নাবালিকা অবস্থায় তার উপর অত্যাচারের সূত্রপাত, তাই পুলিশ তিন অভিযু্ক্তর বিরুদ্ধেই পকসো আইনে মামলা শুরু করে। তার সঙ্গে রয়েছে ধর্ষণ, ভয় দেখানো, মারধর, ষড়যন্ত্রের অভিযোগও। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুটিয়ারিতে এই ঘটনাটি ঘটে। ওই অভিযোগকারিণী পুলিশকে অভিযোগে জানিয়েছেন, তার মা-বাবা দু’জনেই কাজে বেরিয়ে যেতেন। তিনি বাড়িতে একাই থাকতেন। তাদের যৌথ পরিবার হওয়ার ফলে জ্ঞাতি ভাইদের বাড়িতে যাতায়াত ছিল। অভিযুক্ত তিন ভাই-ই তখন কিশোর। তার যখন ১১ বছর বয়স, তখন থেকেই ওই জ্ঞাতি ভাইয়েরা তার উপর যৌন অত্যাচার শুরু করে।

তার অভিযোগ, নাবালিকা অবস্থায় তাকে জোর করে পর্নগ্রাফি ও অশ্লীল ছবি দেখানো হত। তিনি দেখতে না চাইলে তাকে হেনস্থাও করা হত। এরপর তার উপর চলত যৌন অত্যাচার। বাধা দিতে গেলেই জুটত মারধর। আবার কাউকে বলতেও পারতেন না এই অত্যাচারের কথা। কারণ, তাকে হুমকি দেওয়া হত। এভাবে বহু বছর ধরে চলা অত্যাচার তিনি আর সহ্য করতে পারেননি। শেষ পর্যন্ত সুবিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status