ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
আঁখি আলমগীরের নতুন গানচিত্র 'তোমার কারণে' প্রকাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 12:22 PM

আঁখি আলমগীরের নতুন গানচিত্র 'তোমার কারণে' প্রকাশ

আঁখি আলমগীরের নতুন গানচিত্র 'তোমার কারণে' প্রকাশ

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের নতুন একটি গানচিত্র প্রকাশিত হয়েছে। নাম 'তোমারি কারণে'। রবিবার রাতে এসএস মিউজিক ক্লাব ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ করা হয়। অনুরূপ আইচের কথায় গানটির সুর করেছেন ফাজবির তাজ ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

গানটির প্রকাশ উপলক্ষে রবিবার রাতে রাজধানীর গুলশানে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান এসএস মাল্টিমিডিয়া হাউজ। এ সময় ‘তোমার কারণে’ গানচিত্রটি প্রদর্শন ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সংগীতশিল্পী আঁখি আলমগীর ছাড়াও এসএস মাল্টিমিডিয়া হাউজের উপদেষ্টা বিলিয়ান বিপু, নির্মাতা ওসমান মিরাজ ও মডেল আরিয়ানা জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

নতুন গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী আঁখি আলমগীর বলেন, আমাকে গানটি গাইতে সুযোগ করে দেওয়ার জন্য এসএস মাল্টিমিডিয়াকে ধন্যবাদ। প্রতিষ্ঠানটির বয়স বেশিদিন হয়নি। আমি মনে করি, এভাবে যদি নতুন নতুন প্রতিষ্ঠানগুলো উঠে আসে, তাহলে নতুন নতুন শিল্পীরাও উঠে আসবে। ‘তোমার কারণে’ গানটিতে যখন কণ্ঠ দিয়েছি তখনই অনেক ভালো লেগেছে। তবে সময়ের অভাবে এর গানের ভিডিওতে উপস্থিত হতে পারিনি। তবে আশা করছে গানচিত্রটি সবার মন ছুঁয়ে যাবে।

এসএস মাল্টিমিডিয়া হাউজের উপদেষ্টা বিলিয়ান বিপু বলেন, আমি মনে করি আঁখি আলমগীর হলেন বাংলাদেশের গান কন্যা। তার কণ্ঠে ভিন্ন রকম একটা জাদু আছে। আমার বিশ্বাস নতুন গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।

গানটির ভিডিওতে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও আরিয়ানা জামান। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিওটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status