ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের কার্ডে একসঙ্গে হবু স্ত্রীসহ সৌম্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 February, 2020, 12:23 PM

বিয়ের কার্ডে একসঙ্গে হবু স্ত্রীসহ সৌম্য

বিয়ের কার্ডে একসঙ্গে হবু স্ত্রীসহ সৌম্য

জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার সৌম্য সরকার। সম্প্রতি হবু বউয়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন। এবার নিজেদের মেলে ধরলেন তাদের বিয়ের কার্ডে।

বিয়েতে পারিবারিকভাবে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের মাঝে বিতরণ করা হচ্ছে আমন্ত্রণপত্র। সেই আমন্ত্রণপত্রের কার্ডে সৌম্যের সঙ্গে তার হবু বৌয়ের জলছাপ ছবি জুড়ে দেয়া হয়েছে। রোববার সকাল থেকে আমন্ত্রণ পত্র বিতরণ শুরু করে সৌম্যর পরিবার।

সৌম্য সরকারের বাবা সাতক্ষীরার সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার বলেন, ‘আপনারা যা শুনেছেন, সব ঠিক। সৌম্যর বিয়ে হচ্ছে। পাত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা। বিয়ে ২৮ ফেব্রুয়ারি।’

সৌম্য সরকারের হবু বউয়ের দাদার বাড়ি পিরোজপুর। মেয়ের বাবা-মা খুলনার তুতপাড়ায় থাকেন। তবে বর্তমানে সপরিবারে ঢাকায় থাকেন।

সৌম্যর বাবা আরও জানান, খুলনার তুতপাড়ায় বিয়ে হবে। আর বউভাতের অনুষ্ঠান হবে সৌম্যর এলাকা সাতক্ষীরার মন্টু মিয়ার বাগানবাড়িতে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status