ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
কাশ্মীর নিয়ে জাতিসংঘের মধ্যস্থতার প্রস্তাব নাকচ ভারতের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 11:40 AM

কাশ্মীর নিয়ে জাতিসংঘের মধ্যস্থতার প্রস্তাব নাকচ ভারতের

কাশ্মীর নিয়ে জাতিসংঘের মধ্যস্থতার প্রস্তাব নাকচ ভারতের

জম্মু-কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক বার তার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত।

এবার কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের মধ্যস্থতার প্রস্তাবও তাৎক্ষণিক নাকচ করে দিয়েছে নয়াদিল্লি।খবর এনডিটিভির।

চার দিনের সফরে পাকিস্তান এসে জাতিসংঘ মহাসচিব রোববার এই মধ্যস্থতার প্রস্তাব দেন।

গুতেরেস বলেন, তিনি তার দফতরকে প্রস্তাব দিয়েছেন এবং মধ্যস্থতার বিষয়ে যদি উভয় দেশ সম্মত হয় তাহলে সহযোগিতা করতে প্রস্তুত আছেন।

প্রতিক্রিয়ায় রোববার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কাশ্মীর নিয়ে মাথা ঘামানোর বদলে, পাকিস্তান বেআইনিভাবে ভারতের যে অঞ্চল দখল করে রেখেছে, জাতিসংঘকে তা মুক্ত করার ব্যবস্থা করতে অনুরোধ করেছে।

এরপর যদি কোনো বিষয় থাকে সেটা দ্বিপক্ষীয়ভাবে আলোচনা হতে পারে। এখানে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা করার কোনো সুযোগ নেই বলে মনে করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ অবসানে বিশ্বাসযোগ্য, টেকসই এবং অপরিবর্তনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে পাকিস্তানের আবশ্যিক ভূমিকার ওপর জাতিসংঘ মহাসচিব জোর দেবেন বলে আশা করে নয়াদিল্লি।

এদিন জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব আরও বলেন, তিনি ‘অত্যন্ত উদ্বিগ্ন’। সামরিক পদক্ষেপ এবং বক্তব্য প্রদানের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানকে উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status