ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের মার্কিন যাত্রীরা জাপান ছাড়ল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 10:09 AM
সর্বশেষ আপডেট: Monday, 17 February, 2020, 10:25 AM

প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের মার্কিন যাত্রীরা জাপান ছাড়ল

প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের মার্কিন যাত্রীরা জাপান ছাড়ল

চীনের প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া জাপানের প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৪০০ মার্কিন যাত্রী অবশেষে জাপান ত্যাগ করেছেন।

সোমবার সকালে দুটি বিশেষ মার্কিন বিমানে করে তারা টোকিওর হানেদা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। বিবিসি ও কিয়োডোর।

গত ৩ ফেব্রুয়ারি থেকে তিন হাজার ৭০০ আরোহী নিয়ে প্রমোদতরীটি ইয়োকোহামা সমুদ্রবন্দরে কোয়ারেন্টাইনে ছিল। হংকং থেকে ওঠা ৮০ বছরের এক চীনা যাত্রীর মাধ্যমে জাহাজটিতে এ ভাইরাস ছড়িয়ে পড়ে।

প্রমোদতরীটিতে ৪০০ জনেরও বেশি মার্কিন নাগরিক ছিলেন। এদের মধ্যে ৪০ জনের দেহে এ ভাইরাস পাওয়া গেছে।

আক্রান্তদের জাপানে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিরা সোমবার সকালে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের পথে রওনা হন।

জাপান কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৩৫৫ যাত্রীর দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status