ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 9:59 AM

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭০

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭০

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭০ জনে দাঁড়িয়েছে। রবিবার মারা গেছেন ১০৫ জন। এর মধ্যে অন্তত একশ' জনই হুবেই প্রদেশের। নতুন করে আক্রান্ত হওয়া দুই হাজার ৪৮ জনের মধ্যে ১ হাজার ৯৩৩ জনই হুবেই প্রদেশের।  

চীনের স্বাস্থ্য কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের স্বাস্থ্য কমিশন বলছে, করোনাভাইরাসে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭০ হাজার ৫৪৮ জনে।

জানা গেছে, ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে নতুন কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে হুবেই কর্তৃপক্ষ। প্রদেশটির রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ব্যক্তিগত যান চলাচল।

চীনে ইতোমধ্যেই করোনাভাইরাসের উপসর্গ গোপন করাকে ফৌজদারি অরপাধ হিসেবে আখ্যা দিয়েছে দেশটির একটি আদালত। একইসঙ্গে আক্রান্ত হওয়ার উপসর্গ কেউ ইচ্ছাকৃতভাবে গোপন করলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। একপর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই ভাইরাস এখন পর্যন্ত অন্তত ২৪টি দেশে শনাক্ত হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status