ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
করোনাভাইরাসে তাইওয়ানে প্রথম মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 10:04 PM

করোনাভাইরাসে তাইওয়ানে প্রথম মৃত্যু

করোনাভাইরাসে তাইওয়ানে প্রথম মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের প্রতিবেশী দেশ তাইওয়ানে প্রথম একজনের মৃত্যু হয়েছে।

এ দ্বীপদেশটির স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ষাটের কোঠায় থাকা বৃদ্ধ ওই ব্যক্তির আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বিতে আক্রান্ত ছিলেন।

কোভিড-১৯ নামে নভেল করোনাভাইরাসবাহী নতুন এই রোগে তাইওয়ানে এর আগে কেউ মারা যায়নি। তবে সব মিলে আক্রান্ত হয়েছে ২০ জন।

এর আগে চীনের বাইরে চারজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে একজন করে হংকং, ফিলিপাইন, জাপান ও ফ্রান্সের নাগরিক ছিলো।

এদিকে এখনও পর্যন্ত চীনে প্রায় ৬৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ৬৬৫ জন।

আক্রান্ত এসব রোগীদের চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল তৈরি করেছে চীন। যথাযথ চিকিৎসায় সেরেও উঠছেন অনেকে।

তবে মানবতার ব্রত নিয়ে রোগীদের চিকিৎসা করাতে গিয়ে চিকিৎকদের অনেকেই আক্রান্ত হয়েছেন ‘কোভিড-১৯’ নামের ভাইরাসটিতে। পাশাপাশি প্রাণঘাতী ভাইরাসে মারাও গেছেন বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সহকারী পরিচালক জেং ইজিন এক সংবাদ সম্মেলনে জানান, করোনাভাইরাসে চীনে এক হাজার সাতশ ১৬ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। যা ভাইরাসটিতে মোট আক্রান্ত রোগীদের ৩ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে হুবেই প্রদেশের রয়েছেন এক হাজার পাঁচ শ দুইজন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status