ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ছেলে জয়কে নিয়ে অপুর অনুরোধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 8:48 PM
সর্বশেষ আপডেট: Sunday, 16 February, 2020, 8:50 PM

ছেলে জয়কে নিয়ে অপুর অনুরোধ

ছেলে জয়কে নিয়ে অপুর অনুরোধ

বলিউডে স্টারকিডরা বেশ জনপ্রিয়। সাইফ আলি খান-কারিনা কাপুরের ছেলে তৈমুরকে নিয়ে প্রায়ই দেখা যায় ইন্ডিয়ার গণমাধ্যমগুলো নানা সময় বিভিন্ন সংবাদ প্রকাশ করে থাকে। পিছিয়ে নেই আমাদের দেশের সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাসের এক মাত্র ছেলে আব্রাম খান জয়।

নিজের একমাত্র ছেলে জয়কে অনেকেই অনেকভাবে গালাগাল করেন বলে মন্তব্য করেন ঢালিউড সিনেমার অন্যতম পরিচিত নায়িকা অপু বিশ্বাস। এ প্রসঙ্গ উল্লেখ করে জয়কে গালি না দেয়ার জন্য সবাইকে বারবার অনুরোধ জানান অপু।


অপু বলেন, জয় এখন অনেক ছোট। ছোট বাচ্চারা ফেরেশতাদের মতো। কারো সন্তানকে মায়ের সামনে যদি কেউ গালি দেয় সত্যি সেটা সেই মায়ের জন্য দুঃখজনক। জয় আমার আর শাকিবের সন্তান। ছোট্ট একটা শিশু। ওর মানসিক বিকাশের সময় যদি কেউ গালি দেয় তাহলে সেটা সত্যিই আমার এবং আমার সন্তানের জন্য খুবই মর্মাহত বিষয়।

তিনি আরও বলেন, আমার ছেলেকে দয়া করে গালি দিবেন না। আমাকে গালি দেন যত খুশি। আমি কিছু মনে করব না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status